বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব

জীবনযাপন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৪, ১৪:৩১আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৪:৩১

কাঁচা আম দিয়ে মুখরোচক আমসত্ত্ব বানিয়ে খেতে পারেন সারা বছর। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আমসত্ত্ব বানিয়ে ফেলা যায়। জেনে নিন কীভাবে বানাবেন। 

দুটি কাঁচা আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। অল্প পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন। তিন থেকে চারটি সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে আম। একদম নরম হয়ে যাওয়া আম ব্লেন্ড করুন মিহি করে। বাড়তি কোনও পানি দেবেন না। মিশ্রণটি প্যানে ঢেলে নিন। এর সঙ্গে মেশান এক কাপ চিনি, আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ মরিচ গুঁড়া, তেজপাতা, দারুচিনি ও ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া। অনবরত নাড়তে হবে। ধীরে ধীরে আঠালো হয়ে আসবে মিশ্রণটি। ঘন জেলির মতো হয়ে গেলে গরম থাকা অবস্থাতেই ছড়ানো ট্রেতে ঢেলে সমান করে নিন। তেল ব্রাশ করে নেবেন ঢালার আগে, তাহলে সহজে উঠিয়ে ফেলা যাবে। রোদে দেওয়ার সুযোগ থাকলে ঝুড়ি দিয়ে ঢেকে রোদে দিন পর পর কয়েকদিন। সেটা সম্ভব না হলে চুলার নিচে বা পাশে রেখে শুকান। তিন থেকে চারদিন পর্যন্ত সময় লাগতে পারে। ওভেনে শুকাতে চাইলে একদম কম তাপমাত্রায় শুকাতে হবে। শুকিয়ে গেলে পিস করে কেটে মুখবন্ধ পাত্রে রেখে দিন। ফ্রিজে রাখলে বছরজুড়েই খেতে পারবেন এই আমসত্ত্ব। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম