খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে আ.লীগ নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৪, ১৪:২৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৪:২৯

প্রচণ্ড তাপপ্রবাহে শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় ঝিগাতলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

মির্জা আজম বলেন, ‘আওয়ামী লীগ দুর্যোগ, দুর্বিপাকে সব সময় মানুষের পাশে ছিল, মানুষের সঙ্গে থাকে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে এই প্রচণ্ড তাপপ্রবাহে শ্রমজীবী ও কর্মজীবী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।’

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, ‘তাপপ্রবাহের তীব্রতা না কমা পর্যন্ত আমাদের উপ-কমিটির এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, ঝিগাতলা, মতিঝিল, মিরপুর ১০, গুলশান ও বেরাইদসহ ছয়টি স্পটে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপদফতর সম্পাদক সায়েম খান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্যরা।

আওয়ামী লীগের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

এর আগে সোমবার (২৯ এপ্রিল) আওয়ামী লীগের দফতর থেকে জানানো হয়, প্রচণ্ড তাপপ্রবাহে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাজধানীর ঝিগাতলা, মতিঝিল, বঙ্গবন্ধু এভিনিউ, মিরপুর ১০, গুলশান ও বাড্ডা নতুনবাজার এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে। এই তিন দিন সকাল ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত বিশুদ্ধ পানি ও স্যালাইন বিনামূল্যে বিতরণ করা হবে।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান