বাড্ডায় ধানক্ষেতে কিশোরের রক্তাক্ত লাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ০০:৩৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৪:৪০

লাশ উদ্ধার

রাজধানীর বাড্ডা থেকে আউসার নামের ১৩ বছরের কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বাড্ডার সাতারকুলের পদরদিয়া এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

আউসার অটোরিকশা চালক। সে সাতারকুল এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। তার বাবার নাম আবদুল জাহিদ।

পুলিশ জানায়, পরিচিত এক ব্যক্তি আউসারের কাছ থেকে কিছু টাকা পেতেন। মঙ্গলবার এ বিষয়ে কথা বলার জন্য আউসারকে ডেকে নিয়ে যায় ওই ব্যক্তি। এরপর থেকে আউসারের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ওসি কাজী ওয়াজেদ আলি বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পদরদিয়া এলাকার একটি ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।’

তিনি আরও বলেন, ‘গতকাল (মঙ্গলবার) থেকে এই কিশোর নিখোঁজ ছিল বলে তথ্য পাওয়া গেছে। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। তবে হত্যার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।’

/এসজেএ/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম