যুক্তরাজ্যে ধর্ষণের দায়ে বাংলাদেশি ইমামের ১৫ বছরের জেল

মুন‌জের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
২৮ এপ্রিল ২০১৮, ১৭:১৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৭:২১

যুক্তরাজ্যে দণ্ডিত কমর উদ্দিন যুক্তরাজ্যে এক তরুণীকে ধর্ষণের দায়ে কমর উদ্দিন (৬৮) নামের এক বাংলাদেশি ইমামকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ একটি আদালত। লেস্টার ক্রাউন কোর্ট এ রায় দেন। জুরিবোর্ডে ওই ইমামের বিরুদ্ধে দুটি ধর্ষণ ও তিনটি যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়। গত শুক্রবার আদালত এই রায় দেন। 

ঘটনার বিবরণে জানা যায়, লেস্টার হাইফিল্ডের লিংকন স্ট্রিটে বসবাসকারী ইমাম কমর উদ্দিনকে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি এক তরুণীর বাসায় ঝাড়-ফুঁকের জন্য ডাকা হয়। কমর উদ্দিন ওই তরুণীর শোবার ঘরে যান। তখন ঘরের বাতি বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে চিকিৎসার স্বার্থে তরুণী ছাড়া সবাইকে বের করে দেন। বাসার লোকজনের সরল বিশ্বাসকে পুঁজি করে তখন তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন। এই ঘটনা কাউকে জানালে রোগমুক্তি হবে না বলেও তরুণীকে ভয়ভীতি দেখান তিনি।

এই অভিযোগে কমর উদ্দিনকে ৩ বছর আগে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। কিন্তু আদালত থেকে জামিন নিয়ে তিনি গোপনে জার্মানি চলে যান। গত বছরের নভেম্বরে তাকে জার্মানি থেকে আবার যুক্তরাজ্যে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হয়।

১১ সন্তানের জনক কমর উদ্দিন ২০০৬ সালে অবৈধভাবে যুক্তরাজ্যে আসেন। তারপর থেকে তিনি অবৈধভাবে যুক্তরাজ্যে বসবাস করছেন।

/এএম/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান