‘পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বাতিল, ক্লাস বর্জন চলবে’

ঢাবি প্রতিনিধি
১৫ মে ২০১৮, ১৭:১২আপডেট : ১৫ মে ২০১৮, ১৮:৫২

কোটা সংস্কার আন্দোলন কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শুধু ক্লাস বর্জন অব্যাহত রাখার ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত রবিবার (১৩ মে) অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

পরে সোমবার (১৪ মে) সন্ধ্যায় ঘোষিত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এদিকে, আজ মঙ্গলবার (১৫ মে) দুপুরে কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা পরীক্ষা বর্জন না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, সামনে রোজার মাস হওয়ায়  পরীক্ষা বর্জন করলে সেশনজটে পড়ার সম্ভাবনা রয়েছে। সবাইকে পরীক্ষায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে যেহেতু আশ্বস্ত করা হয়েছে, সেজন্য আপাতত আমরা কঠোর সিদ্ধান্ত নিচ্ছি না।’

ধর্মঘটের দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন হলেও নির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের ফেসবুকভিত্তিক ‘কোটা সংস্কার চাই (সব চাকরি পরীক্ষায়)’ গ্রুপটি হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তবে সকাল নাগাদ সেটি আবারও উদ্ধার করা হয়েছে।

/এসআইআর/ এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম