ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তার মৃত্যু ঘটনায় বাস জব্দ, আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ১৮:৪৯আপডেট : ১৭ মে ২০১৮, ১৮:৫১

নাজিম উদ্দিন রাজধানীতে বাসের ধাক্কায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের  বিজ্ঞাপন বিভাগের এক কর্মকর্তা নাজিম উদ্দিনের (৩২) মৃত্যুর ঘটনায় দুটি বাস জব্দ এবং ওই বাসের চালক ও হেলপারকে আটক করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মে) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর হানিফ ফ্লাইওভারে দুঘর্টনার  পরপরই দুটি বাস জব্দসহ চালক ও হেলপারকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— শ্রাবণ পরিবহনের চালক মো. ওহিদুল (৩৫) এবং মঞ্জিল পরিবহনের হেলপার মো. কামাল (৩২)। এঘটনায় ওই দুটি বাস জব্দ করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনায় দুটি পরিবহনের মধ্যে শ্রাবণ পরিবহনের একটি বাস ও মঞ্জিল পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে।’
তিনি বলেন, ‘মঞ্জিল পরিবহনের চালক ও শ্রাবণ পরিবহনের হেলপার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।’

কিভাবে এই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: 

সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা ট্রিবিউনের কর্মকর্তার ময়নাতদন্ত সম্পন্ন

/এসজেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম