জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৮ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৮, ১৮:৩৫আপডেট : ২৭ মে ২০১৮, ১৯:২৬

অভিযানে গ্রেফতার কয়েকজন রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২৭ মে) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক ফাহ্দ বিন আমিন চৌধুরীর উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন দুপুরে পৃথক ৯ মামলায় এ আসামিদের আদালতে হাজির করে মোহাম্মাদপুর থানা পুলিশ। একই সঙ্গে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদনও করা হয়। শুনানি শেষে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

গতকাল শনিবার (২৬ মে) মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে আটকদের মধ্যে ১৫৩ জনকে গ্রেফতার দেখায় র‌্যাব-২। অভিযানের সময় ১৩ হাজার পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার দেখানো আসামিদের মধ্যে ৭৮ জনকে মাদক আইনের নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়। অন্য আসামিদের শনিবারই মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার বিহারি ক্যাম্পে এ অভিযান চালায় র‌্যাব। এ অভিযানে র‌্যাবের ৩৬টি টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড অংশ নেয়।

/টিএইচ/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম