ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৮, ১৯:৩৩আপডেট : ১১ জুন ২০১৮, ১৯:৫৯

ভবন থেকে পড়ে মৃত্যু রাজধানীর যাত্রাবাড়ী রসুলপুরের একটি ভবনের ৪র্থ তলার ছাদ থেকে পড়ে শিলা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, শিলাসহ দুই নারী ওই ভবনে চুরি করতে গিয়ে পালানোর সময় ওপর থেকে পড়ে যায়। তবে নিজেদের নির্দোষ দাবি করেছেন শিলার খালা রীতা বেগম।
শিলা শরিয়তপুরের নড়িয়া থানার ধুমকড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। ময়নাতদন্তের জন্য তার শিলার মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এসআই মো. আলাউদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বিকাল পৌনে ৬টায় কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ‘শিলার মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তদন্তের পর জানা যাবে।’
তবে শিলার সঙ্গে থাকা তার খালা রীতা বেগম বলেন, ‘আমরা দুজন গিয়েছিলাম ফ্ল্যাট বাসা খুঁজতে। সেখানে আমাদের চোর বলে মারধর করে, তারা এবং ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।’
শিলার স্বামীর নাম নূর জামাল। স্বামী পরিত্যক্তা শিলা দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জ রেল স্টেশনের পাশে থাকতো।

/এআইবি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের