রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৮, ১০:৩১আপডেট : ১৯ জুন ২০১৮, ১৩:৩৩

মোটরসাইকেল দুর্ঘটনা রাজধানীর মিন্টো রোডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুন) ভোর রাত পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রিংকু (৩৪)।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিহত রিংকুর বাসা রাজধানীর ওয়ারীতে। ঈদ উপলক্ষে তিনি ঘুরতে বের হয়েছিলেন। মিন্টো রোড দিয়ে যাওয়ার সময় একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান রিংকু। এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলের গতি খুব বেশি ছিল, রিকশাটি দুভাগ হয়ে গেছে। এ ঘটনায় রিকশাচালকও আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নিহত রিংকু ওয়ারীতে মুদি দোকানের ব্যবসা করতেন। পরিবার নিয়ে সেখানেই থাকতেন। তিনি এক সন্তানের জনক। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

/এআরআর/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম