দুই ডিআইজির বদলি, ৯ জনের ডিআইজি পদে পদোন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৮, ২০:৩৮আপডেট : ২৫ জুন ২০১৮, ২০:৪৯

পুলিশ পুলিশের ৯ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া, দুই ডিআইজির কর্মস্থল বদলি করা হয়েছে। সোমবার (২৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়। 

সিআইডির ডিআইজি লুৎফর রহমান মণ্ডলকে এপিবিএনে এবং এসবির ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সিআইডির শাহ আলমকে সিআইডিতে, এসবির মো. তওফিক মাহবুব চৌধুরীকে এসবিতে, ডিএমপির কৃষ্ণপদ রায়কে ডিএমপির অতিরিক্ত কমিশনার, রংপুর রেঞ্জের বশির আহম্মদকে পুলিশ সদর দফতরের ডিআইজি (টিআর), পুলিশ সদর দফতরের হাবিবুর রহমানকে ওই শাখায় ডিআইজি, ঢাকা রেঞ্জের মো. আনোয়ার হোসেনকে পুলিশ সদর দফতরে, পুলিশ সদর দফতরের এ কে এম হাফিজ আক্তারকে আরএমপির কমিশনার, পুলিশ সদর দফতরের ড. খন্দকার মহিদ উদ্দিনকে পুলিশ সদর দফতরে এবং ডিএমপির আবদুল বাতেনকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

/জেইউ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান