ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবি বাংলা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

ঢাবি প্রতিনিধি
১০ জুলাই ২০১৮, ২০:৫০আপডেট : ১০ জুলাই ২০১৮, ২৩:১৫

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবি বাংলা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেয় বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

২ জুলাই ছাত্রলীগ নেতাকর্মীরা মাসুদের ওপর হামলা করলেও এখন কোনও বিচার না হওয়ায় বিচারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান তারা।

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবি বাংলা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,‘ ২ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে অংশ নিলে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় মাসুদ আহত হয়েছে। কিন্তু এ হামলার পরও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চুপ করে রয়েছে। তারা হামলার বিষয়ে কিছু জানে না বলে দাবি করেছে। আমরা শিক্ষকদের থেকে মানবিকতা শিখতে চাই। কিন্তু শিক্ষকরা আমাদের কোনও খবর নেননি।’

তারা আরও বলেন, ‘আমাদের অভিভাবক হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা । কিন্তু আমাদের বিপদে যখন তারা আমাদের পাশে থাকেন না, তখন আমরা কাকে পাশে পাবো? আমরা মাসুদের ওপর হামলার প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ 

/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক