জাফর আহমেদ চৌধুরীর মৃত্যুতে বিসিএস ইকোনমিক অ্যাসোসিয়েশনের শোক প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৮, ২৩:৪৯আপডেট : ১৩ জুলাই ২০১৮, ২৩:৫২

জাফর আহমেদ চৌধুরী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জাফর আহমেদ চৌধুরী মারা গেছেন। শুক্রবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাফর আহমেদ চৌধুরীর মৃত্যুতে পরিকল্পনা কমিশনের বিসিএস ইকোনমিক অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে। জাফর আহমেদ পরিকল্পনা বিভাগসহ সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছেন।

বিসিএস ইকোনমিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ফরিদ আজিজ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের