মাদক প্রতিরোধে দুই মাসের জন্য কক্সবাজারে মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার প্রস্তাব র‌্যাবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ২০:৩৫আপডেট : ২২ জুলাই ২০১৮, ২২:০৯

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতি মাসে কক্সবাজারে শত কোটি টাকার অবৈধ লেনদেন হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘দুই মাসের জন্য কক্সবাজারমুখী সব ধরনের মোবাইল ব্যাংকিং সুবিধা বন্ধ রাখুন।’ রবিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে রাজধানীর কাওরানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত মাদকবিরোধী বিজ্ঞাপন (টিভিসি) 'চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’র প্রচারণমূলক উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এই অনুরোধ জানান।

র‌্যাবের ডিজি বলেন, ‘কক্সবাজারে মাত্র ২৩ লাখ লোকের বসবাস। সেখানে কোনও কলকারখানা নেই। তাহলে প্রতিমাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শতকোটি টাকার লেনদেন যায় কোথায়?’ তিনি আরও বলেন, ‘আমরা সন্দেহ করছি, এটা অবৈধ ও মাদক সংশ্লিষ্ট লেনদেন। অন্তত ২ মাসের জন্য কক্সবাজারমুখী সব ধরনের মোবাইল ব্যাংকিং বন্ধ রাখুন। আমরা বিষয়টি দেখতে চাই।’

বেনজীর আহমেদ বলেন, ‘গত ১৪ বছরে ৮০ হাজার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এই বছরের ৩ মে প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়। গত ৮০ দিনে ১০২ কোটি টাকার মাদকদ্রব্য জব্দসহ প্রায় ১০ হাজার লোককে মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার করেছে র‌্যাব।’ তিনি বলেন, ‘এ সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার ৮৭৭ জনকে সাজা দেওয়া হয়েছে। এর বাইরে ১ হাজার ৭১৩টি নিয়মিত মামলায় ২ হাজার ৯৫৯ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া, ১ হাজার ৩৮ জনকে ৪০ লাখ ৭২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।’

এই বছরের মাদকবিরোধী অভিযানে আসামি গ্রেফতারের বিষয়ে র‌্যাবের ডিজি বলেন, ‘মাদকবিরোধী অভিযানে গত ৮০ দিনে ১ হাজার ৭৯১টি অপারেশন করা হয়েছে। এরমধ্যে ৩৭টি ছিল ঝুঁকিপূর্ণ। এ অপারেশনে ৪৭ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।’

অভিযান পরিচালনার পরও মিলছে মাদক উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের পরও মাদক আসছে। গত ১ সপ্তাহে ১১টি দূরপাল্লার বাস জব্দ করা হয়েছে। এরমধ্যে ৩টি বিলাসবহুল গাড়ি। এক্ষেত্রে বাস মালিকদেরও দায়িত্ব রয়েছে। আমরা শিগগিরই বাস মালিকদের সঙ্গে বসবো। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানাবো।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ার, বিশেষ অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দীন আহমেদ প্রমুখ।

/এসজেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম