কয়লা খনির চার কর্মকর্তাকে দেশত্যাগ না করতে দিতে দুদকের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৮, ১৯:০১আপডেট : ২৪ জুলাই ২০১৮, ২০:১১

দুর্নীতি দমন কমিশন (দুদক)

বড়পুকুরিয়া কয়লা খনির (কোল মাইনিং কোম্পানি) ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমেদসহ চারজনকে দেশত্যাগ করতে না দেওয়ার অনুরোধ জানিয়ে ইমিগ্রেশনে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক থেকে এ চিঠি পাঠানো হয়েছে।

দিনাজপুরের বড়পুকুরিয়া খনির কয়লা উধাওয়ের ঘটনায় তদন্তে গঠিত কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের তদন্ত চলাকালে সংশ্লিষ্টরা যাতে দেশত্যাগ করতে না পারে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ইমিগ্রেশন বিভাগকে অনুরোধ করা হয়েছে।

দুদকের ওই চিঠিতে তালিকাভুক্ত অপর তিনজন হচ্ছেন বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানির জিএম  (প্রশাসন) আবুল কাশেম প্রধানিয়া, জিএম (কোল মাইনিং), আবু তাহের মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী এবং ডিজিএম (স্টোর) একেএম খাদেমুল ইসলাম।

তদন্ত কমিটির প্রধান উপ-পরিচালক শামসুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা তদন্তের প্রয়োজনে যা যা দরকার সব ব্যবস্থাই গ্রহণ করছি।

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের