স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৮, ০০:২৫আপডেট : ১১ আগস্ট ২০১৮, ০২:৫১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রাজধানীর শেরেবাংলানগর থানাধীন কলেজগেট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বহনকারী গাড়িতে ধাক্কা দিয়েছে নিউভিশন পরিবহনের একটি বাস। শুক্রবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ বাসটিকে জব্দ করে এবং বাসচালক ও হেলপারকে আটক করেছে। শেরেবাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী শেরেবাংলানগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একজন রোগী দেখে বের হয়ে যাওয়ার সময় পেছন থেকে নিউভিশন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৭৪৭৫) স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয়। পরে সঙ্গে সঙ্গে বাসটিকে আটক করা হয়। এসময় বাসের হেলপার ইব্রাহীম খলিল ইমন (২২) বাসটি চালাচ্ছিল। তার কোনও ড্রাইভিং লাইসেন্স ছিল না। তাকে আটকের পর শেরেবাংলানগর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসটির মূল চালক মানিক ও হেলপার ইব্রাহিমকে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। গাড়িটির পেছনে হালকা ধাক্কা লেগেছিল। দুর্ঘটনার কিছুক্ষণ পর মন্ত্রী ঘটনাস্থল থেকে বাসার উদ্দেশে চলে যান।

/এনএল/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম