‘উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের চেয়ে বেশি ভোটার উপস্থিতি থাকবে’

কুমিল্লা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ১৯:৪৫আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৯:৪৫

জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে বেশি ভোটার আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। মঙ্গলবার (৩০ এপ্রিল) কুমিল্লার জেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

আনিছুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনের থেকেও বেশি ভোটার উপজেলা নির্বাচনে উপস্থিত থাকবে। সেটা বড় একটা পার্সেন্টেজ (শতাংশ) হতে পারে। সম্প্রতি কয়েকটি নির্বাচনে আপনারা দেখেছেন, তাপপ্রবাহের মধ্যেও ব্যাপক ভোটার উপস্থিত ছিল। এসব নির্বাচনে ৭৯ পার্সেন্ট (শতাংশ) পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল। এবারের নির্বাচনগুলোতেও ভোটারের উপস্থিতি ভালো থাকবে।’

এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের জন্য কারও আত্মীয়-স্বজনের বিষয়ে আইনে বলা নেই। আইনে বলা আছে, যিনি প্রাপ্তবয়স্ক এবং যিনি ভোটে অংশগ্রহণের যোগ্যতা সম্পন্ন সে অংশগ্রহণ করতে পারবে। আমরা জেনেছি, অনেকের আত্মীয়-স্বজন নির্বাচনে অংশ নিয়েছে। আমরা গোয়েন্দা মাধ্যমে যে তথ্য পাই তাতে থেকে তেমন সমস্যা দেখি না। দুয়েকটি জায়গায় বিচ্ছন্ন সমস্যা রয়েছে তা আমরা কঠোর নজদারিতে রেখেছি। যদি বড় ধরনের সমস্যার সৃষ্টি করে আমরা তা মেনে নেবো না। নির্বাচন স্থগিত করা, প্রার্থিতা বাতিল করার ব্যবস্থাও নিতে পারি।’

শিল্পকলা একাডেমিতে আয়োজিত মতবিনিময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের