বিএনপি নেতা মাহমুদা হাবিবা ও তার স্বামীকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৮, ১৪:১৮আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৪:২৪

মাহমুদা হাবিবা ও কামাল আহমেদ বিএনপির তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক কমিটির চেয়ারম্যান মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। শনিবার (১১ আগস্ট) দুপুরে মাহমুদা হাবিবার ছোটভাই আসিফ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

আসিফ আবদুল্লাহ জানান, শুক্রবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে সড়কপথে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তার বোন মাহমুদা হাবিবা ও তার ভগ্নিপতি কামাল আহমেদ। দুপুর দেড়টা পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ ছিল। এরপর থেকে তাদের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, ‘শুক্রবার দিনগত রাত ১২টার দিকে আমরা জানতে পারি, মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদকে র‌্যাব-৪ এ আটক রাখা হয়েছে। যদিও ঘটনাস্থলে গেলে আমাদের কাছে তারা স্বীকার করেনি। এরপর আমার বড় ভাই উত্তরায় থানায় জিডি করতে গেলেও জিডি নেওয়া হয়নি।’ 

আসিফ আরও জানান, তার বোন রাজনীতিতে যুক্ত থাকলেও ভগ্নিপতি কামাল আহমেদ রাজনীতি করেন না। তিনি গার্মেন্টস ব্যবসায়ী।

এ বিষয়ে র‍্যাব ৪ এর অপারেশন্স অফিসার এএসপি সাজিদুল ইসলাম বলেন, ‘আটকের বিষয়ে আমি এখনও কিছু জানি না।’

উত্তরা মডেল থানার ডিউটি অফিসার এসআই সুজন জানান, ‘এমন নামের কেউ আমাদের কাছে আটক বা গ্রেফতার নেই।’

আরও পড়ুন- নির্বাচনকালীন সরকার গঠনের সঙ্গে সঙ্গে কর্মসূচি দেওয়ার চিন্তা বিএনপি’র!

/এসটিএস/আরজে/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম