গুজব ছড়ানোর মামলায় ফারিয়া মাহজাবিন তিন দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৮, ১৮:৫৩আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ২০:১৬

র‌্যাবের হাতে গ্রেফতার ফারিয়া মাহজাবিন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ফারিয়া মাহজাবিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৭ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ফারিয়া মাহজাবিনকে আদালতে হাজির করার পর সাত দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকী শুনানি শেষে তিন দিন রিমান্ডের আদেশ দেন। এ সময় অভিযুক্ত ফারিয়ার পক্ষের কোনও আইনজীবী ছিল না।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মকবুলুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি—ফারিয়া মাহজাবিন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে সংহতি প্রকাশ করেন। তিনি ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ছবি, গুজব সংবাদ, বানোয়াট ভিডিও ভাইরাল, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার জন্য বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিতেন। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার ছাত্রদের সব দাবি মেনে নিলেও ফারিয়া অন্য সহযোগীদের নিয়ে অন্যায়ভাবে বিক্ষোভ কর্মসূচি পরিচালনা এবং রাস্তায় সাধারণ মানুষের ওপর হামলা করার উদ্দেশ্যে অপতৎপরতা চালিয়ে আসছেন।

ওই ঘটনায় হাজারীবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। এরপর বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাত ১২টার দিকে ধানমন্ডির হাজী আফসার উদ্দিন রোডের ২৫/১ নম্বর বাসা থেকে ফারিয়াকে গ্রেফতার করে র‌্যাব ২-এর একটি দল।

/টিএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম