ব্রিটেনে বাংলাদেশি নারী সংগঠনের শাকসবজি চাষের উদ্যোগ

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৯ আগস্ট ২০১৮, ১২:৫৫আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২০:১৮

ব্রিটেনে শাকসবজির বাগান করার উদ্যোগ নিয়েছেন প্রবাসী বাংলাদেশি নারীরা

ব্রিটেনে বাংলাদেশি মহিলাদের একটি গ্রুপ নিজেদের খাবারের জন্য প্রয়োজনীয় শাকসবজি চাষের প্রকল্প শুরু করার উদ্যোগ নিয়েছেন। দ্য মৌলসকুব বাংলাদেশি উইমেন্স গ্রুপ নামের সংগঠনটির সদস্যরা এজন্য পূর্ব লন্ডনের স্পিটারফিন্ডসের গার্ডেনিং ক্লাব দ্য কোরিয়ান্ডার ক্লাব পরিদর্শন করে শাকসবজির চাষাবাদ সম্পর্কে সম্যক ধারণা নিয়েছেন। আগামী গ্রীষ্মকালীন ছুটির পর প্রকল্পটি বাস্তবায়নে মাঠে নামবেন তারা। লন্ডনের নিকটবর্তী হোভভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাস্ট ফর ডেভেলপিং কমিউনিটিস (টিডিসি) উদ্যোগটিতে সহায়তা করছে। তবে বাগানটি কোথায় করা হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পূর্ব লন্ডনের কোরিয়ান্ডার ক্লাবে গিয়ে শাকসবজি চাষের ব্যাপারে ধারণা নিচ্ছেন প্রবাসী বাংলাদেশি নারীরা

ইতিমধ্যেই প্রবাসী বাংলাদেশী নারী উদ্যোক্তারা কোরিয়ান্ডার ক্লাবের প্রতিষ্ঠাতা লুৎফুন হোসেনের সঙ্গে প্রকল্পটি কীভাবে কাজ করবে এবং কীভাবে এর মাধ্যমে স্থানীয় বাংলাদেশী কমিউনিটিকে সাহায্য করা সম্ভব সে ব্যাপারে শিখছেন।

ব্রিটেনে জন্ম ও বেড়ে ওঠা মিশুনা কিবরিয়া মৌলসকুব বাংলাদেশি উইমেন্স ক্লাবের একজন সমন্বয়কারী। তিনি জানান, লন্ডন শহরের মাঝখানে একটি সবজির বাগান আমাদের চমকে দিয়েছে। সেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী সব সবজির চাষ চলছে। আমাদের সবজি চাষের ধারণা শেখাতে প্রকল্পটি দারুণভাবে উদ্বুদ্ধ করেছে।

কোরিয়ান্ডার ক্লাবে সবজি চাষের ধারণা নেওয়া কয়েকজন নারী

টিডিসির উন্নয়ন কর্মী রতনা জান বিবি বলেন, ব্রাইটনে এরকম একটি বাগান করার ব্যাপারে গ্রীষ্মকালীন ছুটির পর আমরা উদ্যোগ নেবো।

উল্লেখ্য, লন্ডনসহ ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের বাড়ির পেছনের এক চিলতে বাগানে দীর্ঘদিন ধরেই ফুল ও শাকসবজির বাগান করছেন। এসব শখের বাগান নিয়ে ব্রিটেনের টিভি ও সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে দলগতভাবে বাংলাদেশি নারীদের শাকসবজির বাগান করার উদ্যোগ এটিই প্রথম।

/টিএন/চেক/এমওএফ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম