ইজারার টাকা নিয়ে হাতাহাতি, মহিলা আ. লীগ নেত্রী হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৮, ০১:৫০আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ০১:৫৩

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল রাজধানীর কামরাঙ্গীরচরে গরুর হাটের ইজারার টাকার ভাগবাটোয়ারা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে থানা আওয়ামী লীগ সভাপতির পিটুনিতে মহিলা আওয়ামী লীগ নেত্রী নিলুফার ইয়াসমিন নিলু (৪৫) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন সরকারের স্ত্রী শিউলী সরকারও। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে খালপাড় টেম্পুস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অন্তঃসত্ত্বা নিলুফার ইয়াসমিন নিলুর মাথা ফেটে গেছে। তলপেটে গুরুতর জখম হওয়ায় তার রক্তক্ষরণ হচ্ছে। সার্জারি ওয়ার্ডে চিকিৎসা শেষে তাকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
আহত নিলু অভিযোগ করে বলেন, ঈদুল আজহায় কামরাঙ্গীরচরের গরুর হাটের ইজারা পান থানা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক সোলেমান। হাটের আয় থেকে স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের এক লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু তারা টাকা দিতে টালবাহানা করেন। বৃহস্পতিবার মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ডাকেন আবুল হোসেন সরকার। খালপাড় অটোস্ট্যান্ড মোড়ে আবুল হোসেন সরকারের স্ত্রী শিউলী সরকারের অফিসে মহিলা আওয়ামী লীগের নেত্রীরা গেলে তাদের প্রত্যেককে একহাজার করে টাকা দিতে চান। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আবুল হোসেন সরকার ও তার স্ত্রী শিউলী সরকার মহিলা আওয়ামী লীগ নেত্রীদের ওপর হামলা চালান। তাদের পিটুনিতে আহত হন চারজন।

যোগাযোগ করা হলে কামরাঙ্গীরচর থানা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন সরকার বলেন, ‘ওদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। আমরা বৃহস্পতিবার মহিলা আওয়ামী লীগের ৪৭ জনকে ডেকে একহাজার করে টাকা দিতে চাই। এসময় নিলু আরও ১৯ জনের টাকা দাবি করে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। এসময় আমার স্ত্রী কাউন্সিলর শিউলী সরকারকে মারধর করে তারা। তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।’
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির বলেন, দুপক্ষের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটেছে। তবে কেউ অভিযোগ নিয়ে আসেনি।

/এআইবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম