সাংবাদিক মোস্তাক হোসেন মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৭

মোস্তাক হোসেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি সাইফুল ইসলাম।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মোস্তাক ভাই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ১১টা বাজার পাঁচ মিনিট আগে মারা যান। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। এর আগে বৃহস্পতিবার ডায়ালাইসিস করে তিনি বাসায় ফেরেন। কিন্তু শুক্রবার (৩১ আগস্ট) শরীর খারাপ হলে আবারও তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউ-তে ভর্তি করা হয়েছিল।’
সাইফুল ইসলাম আরও জানান , আজ (সোমবার) বাদ জোহর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিকভাবে জানা গেছে, বাদ জোহর ডিআরইউতে সাংবাদিক মোস্তাক হোসেনের মরদেহ আনা হবে। সেখানে জানাজা শেষে জাতীয় প্রেসক্লাবে তার মরদেহ নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে ঢাকায় তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, মোস্তাক হোসেন জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যও ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

/এসও/ এএইচ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম