খালেদা জিয়ার আইনজীবীরা আইন জানেন না: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৪





উচ্চ আদালতে আইনমন্ত্রী আনিসুল হক কারাগারের ভেতরে বিশেষ আদালত স্থাপন আইনের লঙ্ঘন বলে খালেদা জিয়ার আইনজীবীরা যে দাবি করেছেন সে বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘উনারা (খালেদা জিয়ার আইনজীবীরা) যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি বলবো, উনারা আইন জানেন না।’ রবিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতির খাস কামরায় ঘণ্টাব্যাপী প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের কারণ জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে ঈদের পর সৌজন্য সাক্ষাৎ করতে চেয়েছিলাম। পারিবারিক কারণে এতদিন (ঈদের পর) দেখা করতে পারিনি। আজকে মনে করলাম যে ঈদের সাক্ষাৎ করা দরকার।’

এর আগে সকালে খালেদা জিয়ার কারা আদালত নিয়ে প্রধান বিচারপতির কাছে নালিশ করেন তার আইনজীবীরা। এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। আমি যে বিষয়ে জানি না সে বিষয়ে কোনও মন্তব্য করবো না। এ বিষয়ে অবগত হওয়ার পরে আমি নিশ্চয়ই মন্তব্য করবো।’

এদিকে প্রধান বিচারপতি তথা সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ না করে আইন মন্ত্রণালয় খালেদা জিয়ার জন্য কারা আদালত স্থাপন করেছেন এবং এতে আইনের লঙ্ঘন হয়েছে বলে দাবি করছেন খালেদা জিয়ার আইনজীবীরা। এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘উনারা (খালেদা জিয়ার আইনজীবীরা) যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি বলবো উনারা আইন জানেন না।’

/বিআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম