মানবতাবিরোধী অপরাধের মামলায় নড়াইলের বদরুদ্দোজার জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় নড়াইলের মো. বদরুদ্দোজার জামিন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।
আদালতে নিয়মিত হাজির হওয়ার শর্তে এক জামিন আবেদনের শুনানি শেষে বুধবার (১২ সেপ্টেম্বর) চেয়ার‌ম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন।
পরে প্রসিকিউটর সাহিদুর রহমান জানান, আসামি  অন্যের সহযোগিতা ছাড়া চলাচল করতে পারেন না। তাই এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে জামিন দেওয়া হয়েছে। দুর্ঘটনায় আক্রান্ত হয়ে তার পা ভেঙ্গে গেছে। তবে জামিনের শর্ত পালন না করা হলে তার জামিন বাতিল করা হবে বলেও জানিয়েছেন ট্রাইব্যুনাল।
এছাড়াও এ মামলার মোট ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৫ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
মামলার ১২ আসামির মধ্যে পাঁচজন গ্রেফতার হয়ে কারাবন্দি আছেন। তারা হলেন আব্দুল ওয়াহাব, ওমর আলী শেখ, মো. বদরুদ্দোজা, গুলজার খান ও দাউদ শেখ। বাকি ৭ জনকে পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এই সাত আসামিকে আত্মসমর্পণ করতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ট্রাইব্যুনাল গত ৩০ এপ্রিল নির্দেশ দেন।
এর আগে গত বছরের ৩ নভেম্বর ওই ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। পরবর্তীতে ২৬ ডিসেম্বর তা আমলে নেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আছে।

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম