তৃতীয় লিঙ্গের ব্যক্তি সংসদ সদস্য হতে পারবেন: সমাজকল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৯

হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত সমাজকল্যাণমন্ত্রী পাকিস্তানের মতো একটি ব্যর্থ দেশে তৃতীয় লিঙ্গের ব্যক্তি সংসদ সদস্য হতে পারলে আমাদের মতো দ্রুত উন্নয়নশীল দেশেও তা সম্ভব বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে মন্ত্রী তার সরকারি বাসভবনে হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বর্তমানে দ্রুত উন্নয়নশীল দেশগুলির মধ্যে অন্যতম। আমাদের মাথাপিছু আয় এখন এক হাজার ৭৫২ মার্কিন ডলার। জিডিপি'তে প্রবৃদ্ধির হার এখন ৭.৬৫ শতাংশ। এই দেশে হিজড়া নামধারী আমাদেরই কিছু ভাই-বোন অবহেলিত থাকবেন, সমাজের কাছে অস্পৃশ্য থাকবেন তা হতে পারে না।’

মতবিনিময় সভায় হিজড়া সম্প্রদায়ের সদস্যরা মন্ত্রীর কাছে উত্তরাধিকার আইন, মৃত হিজড়াদের সৎকারে সামাজিক বাধা, এয়ারপোর্ট দিয়ে বিদেশ গমনে সমস্যা, স্কুল-কলেজে ভর্তি সমস্যাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

সভায় উপস্থিত হিজড়া জীবনমান উন্নয়ন জনগোষ্ঠীর প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক হাওলাদারকে সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এটিএম নাসির মিয়া, হিজড়া সম্প্রদায়ের গুরু মা ববি হিজড়া, আয়শা হিজড়া, লতা হিজড়া প্রমুখ।

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম