রিট করার প্রস্তুতি নিচ্ছেন মুক্তিযোদ্ধার সন্তানরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৮, ১৬:৩১আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৭:৩৩

সমাবেশে বক্তব্য রাখছেন মেহেদী হাসান কোটা বহালের দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলনরত মুক্তিযোদ্ধা সন্তানরা হাইকোর্টে রিট করার প্রস্তুতি নিচ্ছেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি মেহেদী হাসান বলেন, ‘পরিপত্র জারি না হওয়া পর্যন্ত আমরা আইনগতভাবে এগোতে পারছিলাম না। এখন যেহেতু পরিপত্র জারির প্রস্তুতি চলছে এবং মন্ত্রিসভায় কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন হয়েছে। তাই আমরা এখন আইনগতভাবে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা বাতিলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করবো।’
বৃহস্পতিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে। কীভাবে প্রক্রিয়াটা সম্পন্ন করা যায় সেটা বিস্তারিত আলোচনা করে আমরা আগামী কর্মদিবসে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করবো।
তিনি বলেন, ‘লাখ লাখ মুক্তিযোদ্ধার সন্তান রিট পিটিশনার। সকল মুক্তিযোদ্ধার সন্তানকে রিট করার পক্ষে আলোচনায় আনা হবে।’

এদিকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ আতিক বাবু বলেন, 'আমরা আমাদের কমিটির নেতাকর্মীদের নিয়ে আলোচনায় বসেছি। রিট পিটিশনের জন্য আলোচনা চলছে। কীভাবে, কবে রিট দায়ের করা হবে তা নিয়ে আলোচনা চলছে। আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাত ৮ টার দিকে সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থান জানানো হবে।' 

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মহাসমাবেশ শনিবার

              শাহবাগে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা, সড়কে যানজট

              কোটা বাতিলের পরিপত্র জারি

            কোটা বহালের দাবিতে শাহবাগে অবস্থানকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ পুলিশের

/আরএআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী