‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’ গঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৮, ২০:১২আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২০:১৩



অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন গণতন্ত্র, স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’গঠিত হয়েছে। শনিবার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাকক্ষে বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনকে সদস্য সচিব করে ৩০১ সদস্য বিশিষ্ট এই ফ্রন্ট গঠন করা হয়।

এছাড়া সভায় ১৯ সদস্য বিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, ব্যারিস্টার মইনুল হোসেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুব্রত চৌধুরী, গরিব নেওয়াজ মোহাম্মদ, কেএম জাবির, জগলুল হায়দার আফ্রিক, মো. সানাউল্লাহ মিয়া, মো. মাসুদ আহমেদ তালুকদার, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, গোলাম মোস্তফা খান, এসএম কামাল উদ্দিন, সৈয়দ মাহবুব হোসেন, মুহম্মদ শফিউদ্দিন ভুইয়া, ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ, শাহ আহমেদ বাদল, রকিব উদ্দিন, মো. মুনসুর রহমান, মো. ইউসুফ আলী ও আজাদ মাহমুদ।

পরে সভার বিষয়ে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মুখপাত্র ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে সমর্থন ও সংহতি জানিয়ে আইনজীবীদের সমন্বয়ে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। আগামী ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের প্রথম সভা ডাকা হয়েছে। এছাড়া দেশের সব জেলা বারে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের ব্যানারে পর্যায়ক্রমে আইনজীবী সভা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম