অপরিশোধিত পানি বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ১৯:৫৬আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২০:০১

ভ্রাম্যমাণ আদালত অপরিশোধিত খাবার পানি বাজারজাতকরণের দায়ে রাজধানীর বাড্ডা এলাকার ৩টি পানির প্রতিষ্ঠানকে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও দুই প্রতিষ্ঠানকে সিলগালা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাড্ডা এলাকায় এই অভিযান পরিচালনা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বাংলা ট্রিবিউনকে জানান, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানগুলো অপরিশোধিত খাবার পানি বাজারজাত করে আসছিল। এসব প্রতিষ্ঠানের মধ্যে শাহজাদপুরের মালং ড্রিংকিং ওয়াটারকে ২ লাখ টাকা, আর ইসলাম ড্রিংকিং ওয়াটারকে ৩ লাখ টাকা এবং সাবরিনা ড্রিংকিং ওয়াটারকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইসলাম ড্রিংকিং ওয়াটার ও সাবরিনা ড্রিংকিং ওয়াটারকে সিলগালা করা হয়। এছাড়াও নর্দা এলাকার শিকদার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রতিষ্ঠানের একজনকে তিন মাসের কারাদণ্ড এবং মধ্যবাড্ডার আদনান মেডিসিন কর্ণারের দুইজনকে ৬ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

/এসজেএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম