পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব থেকে অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ১৮:৪০আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৮:৪৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব থেকে পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সরকার। তারা হলেন জহিরুল হক জহির, আব্দুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর আলম, শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও মনজুর কাদের। রাষ্ট্রপতির আদেশের পর মঙ্গলবার (৩০ অক্টোবর) এই পাঁচজনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জনস্বার্থে রাষ্ট্রপতির পক্ষে নিয়োগের আদেশ বাতিল করে তাদের অব্যাহতি দেওয়া হলো। অবিলম্বে এ আদেশ কার্যকরের হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, এর আগে সর্বশেষ গত ৪ জানুয়ারি ‘দ্য বাংলাদেশ ল অফিসার অর্ডার ১৯৭২ এর ৩ (২)’ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্ন ৩৪ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছিল সরকার।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের