নির্বাচনের আগেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ঘোষণার দাবি

ঢাবি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ১৬:২৮আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৬:৫০


নির্বাচনের আগেই চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে সংবাদ সম্মেলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র ঐক্য পরিষদ।
আজ সোমবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র ঐক্য পরিষদের নেতারা এক সংবাদ সম্মেলন করে তাদের এ দাবির কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ সাধারণ ছাত্র ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার আব্দুল হামিদ ২০১২ সালে সংসদে বলেছিলেন যে, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা উচিত। সেই সূত্র ধরে আমরা দীর্ঘ ৭ বছর ধরে এই দাবিতে যৌক্তিক আন্দোলন করে আসছি। কিন্তু সরকার এই যৌক্তিক দাবি মেনে না নিয়ে ছাত্র সমাজ ও যুব সমাজকে দিন দিন হতাশ করে তুলছে।
এসময় তারা ছয়টি দাবি পেশ করেন। দাবিগুলো হলো: ১. চাকরিতে অভিন্ন বয়সসীমা ৩৫ করতে হবে। ২. নিয়োগ পরীক্ষাগুলোর ফি কমাতে হবে। ৩.নিয়োগ পরীক্ষাগুলো বিভাগীয় পর্যায়ে নিতে হবে এবং একইদিনে একাধিক পরীক্ষা রাখা যাবে না। ৪.সব ধরনের নিয়োগ ও ভর্তি বাণিজ্য বন্ধ করতে হবে। ৫.নিয়োগ প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষার নম্বর ৫০ এর বেশি রাখা যাবে না। ৬. কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার যুবকদের সম্মানী ভাতা দিতে হবে।
উল্লেখিত দাবিগুলোর মধ্যে প্রথম দাবি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্বাচনের আগেই বাস্তবায়ন করার দাবি জানান। বাকি পাঁচটি দাবি যদি নির্বাচনকালীন মেনে নেওয়া সম্ভব না হয়, তাহলে নির্বাচনি ইশতেহারে রেখে নির্বাচন পরবর্তী দুই মাসের মধ্যে মেনে নেওয়ার অনুরোধ জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র ঐক্য পরিষদের সহ-সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন, তানজির আহমেদ, জালাল আহমেদ, সোহানুর রহমান সোহাগ, রেদওয়ান তুষার প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম