শিশুর অন্ধত্ব প্রতিরোধে ‘আই কেয়ার উইক’ পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৮, ২২:৫৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২৩:০০

শিশুর অন্ধত্ব প্রতিরোধে ‘আই কেয়ার উইক’ পালিত শিশুর অন্ধত্ব প্রতিরোধে আই কেয়ার উইক পালন করেছে অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি)। গত মঙ্গলবার থেকে সোমবার (১৩ থেকে ১৯ নভেম্বর) পর্যন্ত ‘এশিয়া-প্যাসিফিক অ্যাকাডেমি অব অফথালমোলজি (আপাও) আই কেয়ার উইক - ২০১৮’ পালনের সময় প্রায় এক হাজার শিশুর চক্ষু স্ক্রিনিং করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান এবং আপাও-এর রিজিওনাল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চোখের আঘাত এবং শিশুদের চোখের রোগ (অকুলার ইনজুরি অ্যান্ড চাইল্ডহুড ব্লাইন্ডনেস) নিয়ে কাজ করেছি। এখানে আমাদের বাংলাদেশের সিনিয়র চক্ষু বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন।’
তিনি জানান, সপ্তাহটি পালন উপলক্ষে শিশুদের চোখের যত্ন ও শিশুদের চোখের রোগ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এবছর সেমিনার, সিম্পোজিয়াম, চিলড্রেন আই কেয়ার স্ক্রিনিং প্রোগ্রাম, র্যা লিসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিএসএমএমইউ, মিরপুরের এসবি হাসপাতাল, ইসলামীয়া চক্ষু হাসপাতাল ও জাতীয় চক্ষু ইন্সটিটিউটে এ কয়দিনে প্রায় এক হাজার শিশুর চক্ষু পরীক্ষা করা হয়েছে।

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম