শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনি অলিম্পিয়াড: সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৮, ২২:২৯আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২২:৪৩

মাউশি

দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজন ‘নির্বাচনি অলিম্পিয়াডে’র ভেন্যু হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করতে দেওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপ-পরিচালকদের এ নির্দেশ দেওয়া হয়। গত ২০ নভেম্বর স্বাক্ষরিত এ নির্দেশনা বৃহস্পতিবার (২২ নভেম্বর) মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে গত (১৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় মাউশির মহা-পরিচালককে। ওই নির্দেশনায় বলা হয়, ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় সুজন পরিচালিত দেশব্যাপী নির্বাচনি অলিম্পিয়ার্ড কার্যক্রম বিতর্কিত ও সরকারবিরোধী। আর কোনও প্রতিষ্ঠানে যেনও এ কার্যক্রম পরিচালিত না হয়।’ কোমলমতি শিশুদের নিরাপত্তার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয় নির্দেশনায়।

ওই নির্দেশনায় নির্বাচনি অলিম্পিয়ার্ডের ভেন্যু হিসেবে কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে, তার তালিকা আগামী তিন দিনের মধ্যে পাঠাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) মহা-পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছিল।

/এসএমএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম