রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ২০:০৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:০৮

বিদ্যুৎস্পৃষ্ট রাজধানীর উত্তরা জসিমউদ্দিন রোডে একটি ভবনের তৃতীয় তলায় সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদুৎস্পৃষ্টে শাহআলম (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।

শাহআলমের গ্রামের বাড়ি বরিশাল। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন।

শাহআলমের সহকর্মী মো. ফারুক জানান, বিকালে উত্তরার জসিম উদ্দিন সড়কে একটি ষষ্ঠ তলা ভবনের তৃতীয় তলায় সাইনবোর্ড লাগানোর কাজ করছিলেন শাহআলম। এ সময় একটি হাইভোল্টেজ তারের সঙ্গে লেগে বিদুৎস্পষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে তাকে মৃত ঘোষণা করেন।

/এআইবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম