বাবার মোটরসাইকেলে বাড়ি ফেরা হলো না স্নেহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৪

সড়ক দুর্ঘটনা বাবার মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাসের চাপায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশান থানার বাশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইসরাত জাহান স্নেহা (১২)। এ ঘটনায় আহত হয়েছেন স্নেহার বাবা ও তার নয় বছরের ভাই। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান থানার বাশতলা এলাকার কনফিডেন্স টাওয়ারের সামনে একটি যাত্রীবাহী মিনিবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় স্নেহা।

ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘শাহজাহান নামের এক ব্যক্তি তার নয় বছরের ছেলে শাহেদ ও মেয়ে স্নেহাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বনশ্রী থেকে গাজীপুর যাচ্ছিলেন। তারা বাশতলা এলাকায় পৌঁছানোর পর একটি যাত্রীবাহী মিনিবাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়েটির মৃত্যু হয়।’ তিনি আরও বলেন, ‘মেয়েটির বাবা ও ভাই সামান্য আহত হয়েছে। তাদের পুলিশ হাসপাতালে নিয়ে গেছে। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

উদ্ধারকারী এসআই গোলাম মোস্তফা জানান, ঘটনার পর বাস ও চালককে আটক করা হয়েছে।

/এসজেএ/এআইবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম