শিশুর জন্য অভয়ের জায়গা তৈরি হবে বিদ্যালয়ে: পারভেজ হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ১৮:৫১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৪

সহজপাঠ ট্রাস্টি এবং কথাশিল্পী পারভেজ হোসেন (ছবি: সাজ্জাদ হোসেন)

শিশুর জন্য বিদ্যালয়ে অভয়ের জায়গা তৈরি করার কথা বলেছেন সহজপাঠ ট্রাস্টি এবং কথাশিল্পী পারভেজ হোসেন। তিনি বলেন, ‘আমার কথা হচ্ছে, শিশু কেন ভয় পাবে? শিশুর জন্য অভয়ের জায়গা তৈরি হবে বিদ্যালয়ে। সেখানে সে ভয় পাবে না, সে বেড়ে উঠবে। এই যে নির্ভয়ে বেড়ে ওঠার পরিবেশের জন্য মূল কাজ করবে বিদ্যালয়। শিশুকে শেখাতে যাওয়াটাই তো ভুল। শিশু শিখবে, আমার কাজ হচ্ছে শিশুকে শেখানোর সুযোগ তৈরি করে দেওয়া। এটা যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে ছাত্র শিক্ষকের সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে বদলে যাবে।’

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বাংলা ট্রিবিউন আয়োজিত ‘শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেছেন।

এসময় পারভেজ হোসেন আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আপনাকেও তো বদলাতে হবে। আবার অতীত ভুলে গেলে হবে না। হাজার বছরের সংস্কৃতির দিকেও খেয়াল রাখতে হবে। ছাত্র শিক্ষকের যেই সম্পর্ক, সেখানে একটা ভয়ের সংস্কৃতি ছিল, আজকে কিন্তু সেখান থেকে আমরা সরে এসেছি। এই দেশে ছাত্র-শিক্ষকের মধ্যে যে বড় রকমের একটা ব্যাপার ছিল, এটা কিন্তু সমাজ এভাবে তৈরি করেছে।’

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক সৈয়দা তানজীনা ইমাম, ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) প্রফেসর সুমন রহমান, শিক্ষা বিষয়ক গবেষক ফারহানা মান্নান, অভিভাবক শারমীন সুলতানা এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি  এই আয়োজন বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখানো হয়। 

শিক্ষক-শিক্ষার্থী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত: ফারহানা মান্নান 

শিক্ষকদের প্রশিক্ষণের অভাব আছে: তানজীনা ইমাম 

 

 

 

 

/এসও/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম