শিক্ষকদের প্রশিক্ষণের অভাব আছে: তানজীনা ইমাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৬আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:০৬

ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক সৈয়দা তানজীনা ইমাম (ছবি: সাজ্জাদ হোসেন)

শিক্ষকদের প্রশিক্ষণের অভাব আছে বলে উল্লেখ করেছেন ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক সৈয়দা তানজীনা ইমাম। তিনি বলেছেন, ‘একটা সন্তান যে শুধু স্কুলে থাকে তা তো নয়। স্কুলে থাকে সে পাঁচ ঘণ্টা আর বাকি পুরো সময় থাকে পরিবারের কাছে। আমরা স্কুল ব্যর্থ হচ্ছি তার মনজগতের বিস্তৃতি ঘটাতে। আমরা আমাদের কাজের বাইরে কতক্ষণ সময় পাচ্ছি তার সঙ্গে মানবিক কথা বলার? আমরা কথা বলতে ব্যর্থ হই কারণ আমাদের শিক্ষকদের প্রশিক্ষণের অভাব আছে।’

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বাংলা ট্রিবিউন আয়োজিত ‘শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেছেন।

এছাড়াও গভর্নিং বডির সঙ্গে শিক্ষকদের সরাসরি কোনও যোগাযোগ নেই উল্লেখ করে সৈয়দা তানজীনা ইমাম বলেন, ‘বাস্তবতা হলো গভর্নিং বডির সঙ্গে শিক্ষকদের সরাসরি কোনও যোগাযোগ নেই, তাদের কারও সঙ্গে আমাদের দেখা হয় না, কথা হয় না। তাদের সঙ্গে আমাদের কোনও বৈঠক হয় না। এখন আমার কথাটি যদি কোনও মাধ্যম হয়ে যায়, তখন কি কথাটা পুরোপুরি যায়?

শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি মনে করি শিক্ষার্থীদের এখনও শিক্ষকদের প্রতি বিশ্বাস আছে। পুরোটা বিশ্বাস দিয়ে বাচ্চারা স্কুলে আসে। কিন্তু আমাদের যেটা সমস্যা, এটা শিক্ষকদের সমস্যা নয়, এটা এই সমাজ ব্যবস্থার সমস্যা। আমরা সবকিছুতে একটা অভিভাবকত্ব ফলাতে যাই। একজন শিক্ষক শিক্ষার্থীকে গাইড করবেন কিন্তু শিক্ষককে গাইড করার জন্য মাথার ওপর অনেকেই আছেন। যারা অনেকভাবে শিক্ষককে চাপ দেন। শিক্ষক বাচ্চার মুখোমুখি হচ্ছেন কিন্তু তাকে অচলায়তন দিয়ে দেওয়া হচ্ছে, সেটা থেকে তিনি বের হতে পারছেন না, তিনি ভয় পাচ্ছেন।’

সম্প্রতি চোখের সামনে শিক্ষকদের দ্বারা নিজ অভিভাবককে অপমানিত হতে দেখে আত্মাহুতি দেওয়া শিক্ষার্থী অরিত্রীর প্রসঙ্গে তিনি বলেন, ‘অরিত্রীকে আমি পেয়েছিলাম ক্লাস সিক্সে। সে ভালো ছাত্রী ছিল। অরিত্রীর ঘটনা খুবই দুঃখজনক। এই দায়ভার নিশ্চয়ই আমাদের, এই শিক্ষা ব্যবস্থার, এই সমাজের। আমার প্রতিষ্ঠানের যে ভুল আমি মনে করি সেটা হলো অরিত্রীর বাবার সঙ্গে কথা বলার সময় অরিত্রীকে সামনে রাখা উচিত ছিল না।’

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন সহজপাঠ ট্রাস্টি এবং কথাশিল্পী পারভেজ হোসেন, ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) প্রফেসর সুমন রহমান, শিক্ষা বিষয়ক গবেষক ফারহানা মান্নান, অভিভাবক শারমীন সুলতানা এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখানো হয়েছে এই আয়োজন।

আরও খবর: শিক্ষক-শিক্ষার্থী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত: ফারহানা মান্নান 

 

 

/এসও/এএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের