শিক্ষক-শিক্ষার্থী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত: ফারহানা মান্নান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ১৭:১২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:০৬

শিক্ষা বিষয়ক গবেষক ফারহানা মান্নান (ছবি: সাজ্জাদ হোসেন)

আমরা একুশ শতকে বাস করলেও আমাদের ভাবধারা বিশ শতকের মতো বলে মন্তব্য করেছেন শিক্ষা বিষয়ক গবেষক ফারহানা মান্নান। তিনি বলেন, ‘একুশ শতকের কনসেপ্ট অনুযায়ী আমি বলবো শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। একুশ শতকে শিক্ষক শিক্ষার্থীর যেই সম্পর্ক, তার মূলে রয়েছে বিশ্বাস এবং জ্ঞান। এই দুইটার মধ্যে মেলবন্ধন না করলে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে না।’

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বাংলা ট্রিবিউন আয়োজিত ‘শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেছেন। 

তিনি বলেন, ‘আমরা বসবাস করছি একুশ শতকে কিন্তু আমাদের লেখনি ও বলার ভঙ্গি, চিন্তাধারা সবকিছু কিন্তু এখনও বিশ শতকে পড়ে আছে। আমাদের ক্লাসরুমের আকার বদলেছে, বইয়ের কারিকুলাম বদলে যাচ্ছে। সবকিছু বদলাচ্ছে কিন্তু ওই জিনিসটাকে উপস্থাপন করার যে একটা ভঙ্গি, সেগুলো কিন্তু বদলাচ্ছে না। তার মানে হচ্ছে আমার সামনে কন্টেন্ট আছে, কিন্তু সেটা গ্রহণ করার মতো কিংবা উপস্থাপন করার মতো মানসিকতা আমাদের ভেতর তৈরি হয়নি।’

বৈঠকিতে আরও উপস্থিত আছেন ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক সৈয়দা তানজীনা ইমাম, সহজপাঠ ট্রাস্টি এবং কথাশিল্পী পারভেজ হোসেন, ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) প্রফেসর সুমন রহমান, অভিভাবক শারমীন সুলতানা এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখানো হয়েছে এই আয়োজন।

আরও খবর: ‘শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক’ শীর্ষক বৈঠকি চলছে 

 

 

 

/এসও/এএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী