ঢাবির ‘জিয়াউর রহমান হলে’র নাম পরিবর্তনে অনশনে যাবে ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৮, ০১:১৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০২:৩৪

ঢাবির ‘জিয়াউর রহমান হলে’র নাম পরিবর্তনে অনশনে যাবে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম পরিবর্তনের জন্য আমরণ অনশন কর্মসূচি দেবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) শান্তির পায়রা চত্বরে ‘প্রগতির মঞ্চে বিজয়ের স্বরলিপি’ শীর্ষক অনুষ্ঠান থেকে এ কর্মসূচির কথা জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
টিএসসিভিত্তিক সব সাংস্কৃতিক সংগঠন নিয়ে সম্মিলিতি শিক্ষার্থী সংসদের ব্যানারে ছয় দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এটি গত ২৬ ডিসেম্বর শুরু হয়েছে, চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
সনজিত চন্দ্র দাস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম পরিবর্তন না করলে ছাত্রলীগ আমরণ অনশনে যাবে।’
নাম পরিবর্তনের এ ঘোষণা প্রথমে দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে ঘোষণা দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল নামে যে হলটি প্রশাসনিকভাবে পরিচিত রয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৬ হাজার শিক্ষার্থী সিনেটের এই আইনের সঙ্গে একমত পোষণ করি না। আগামীতে সিনেটে যে অধিবেশন হবে, সে অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এবং প্রশাসনিকভাবে সামরিক স্বৈরশাসকের নামে নামাঙ্কিত এই হলটির নাম পরিবর্তন করতে হবে।’ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি বলে তিনি উল্লেখ করেন।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাধারণ সম্পাদক আসিফ তালুকদার, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমন, বঙ্গবন্ধু হলের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন এবং জগন্নাথ হলের সাধারণ সম্পাদক উৎপল দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের বিদায় কমিটির কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেনসহ অন্যরা।

/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম