উন্নত চিকিৎসার জন্য রাবেয়া-রোকাইয়াকে নেওয়া হচ্ছে হাঙ্গেরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ১৩:৫৭আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৬:২৭

জোড়া মাথার শিশু রাবেয়া ও রোকাইয়া জোড়া মাথার শিশু রাবেয়া ও রোকাইয়াকে উন্নত চিকিৎসার জন্য হাঙ্গেরি নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার (৪ জোনুয়ারি) রাতে তাদের ফ্লাইট। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এ বিষয়ে শুক্রবার বেলা ১১টায় প্রেস কনফারেন্সে সবকিছু জানানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তায় তাদের হাঙ্গেরি পাঠানো হচ্ছে। তারা সেখানে চিকিৎসা নেওয়ার পর ফিরে এসে দেশে আবার চিকিৎসা নেবে।’
এ প্রসঙ্গে রাবেয়া ও রোকাইয়ার বাবা রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বুধবার ভোরে ঢাকায় এসেছি। আমি, ওদের মা, রাবেয়া-রোকাইয়া এবং ওদের বড় বোনসহ পরিবারের পাঁচজন আগামীকাল হাঙ্গেরি যাচ্ছি। আপনারা আমাদের মেয়েদের জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের স্কুলশিক্ষক রফিকুল ইসলাম ও তাসলিমা দম্পতির ঘরে জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেয় যমজ রাবেয়া ও রোকাইয়া। ২০১৬ সালের ১৬ জুন অপারেশনের মাধ্যমে জন্ম হয় তাদের। অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। গত ২০ নভেম্বর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয় এই দুই শিশুকে।

আরও পড়ুন: জোড়া মাথার শিশু রাবেয়া-রোকাইয়া বার্ন ইউনিটে





             পাবনায় জোড়া মাথার যমজ শিশু

             জোড়া মাথার শিশুর চিকিৎসা: ‘বাংলাদেশের জন্য ফার্স্ট এক্সপেরিয়েন্স’

/টিওয়াই/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউল্যাবে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’
ইউল্যাবে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’
ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২
ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২
ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, থাকছে তিন দেশের ১২ স্টেডিয়াম
ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, থাকছে তিন দেশের ১২ স্টেডিয়াম
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত