নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার হাজিরা কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ১৯:০৬আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৯:১০

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার হাজিরা কাল নাইকো দুর্নীতি মামলার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামীকাল রবিবার (১৩ জানুয়ারি) দিন ধার্য আছে। ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে এ শুনানি হবে। এদিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে থেকে বিশেষ আদালতে হাজির করা হবে।

সংশ্লিষ্ট আদালতের পেশকার ফোরকান মিয়া এসব তথ্য জানান। তিনি জানান, ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান।
এর আগে গত ৩ ডিসেম্বর মামলার অন্যতম আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের অভিযোগ গঠনের আংশিক শুনানি হয়। ওই দিন তার (মওদুদ) পক্ষে শুনানি শেষ না হওয়ায় বিচারক ১৩ জানুয়ারি দিন ধার্য করেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
২০০৮ সালের ৫ মে এই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এসএম সাহেদুর রহমান।
মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
সর্বশেষ খবর
গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি
গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
রূপপুরে আগুনের পর বিদ্যুৎ-ইন্টারনেট স্বাভাবিক
রূপপুরে আগুনের পর বিদ্যুৎ-ইন্টারনেট স্বাভাবিক
মক্কা প্রতিরক্ষা চুক্তি: বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি 
মক্কা প্রতিরক্ষা চুক্তি: বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা