নির্বাচনে আমরা অভিনয়শিল্পীদের ব্যবহার করিনি: আমিনুল ইসলাম আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৯:০৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:২২

আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বাংলা ট্রিবিউনের আয়োজনে  ‘সংরক্ষিত আসনে মনোনয়নপ্রার্থী সেলিব্রেটিরা’ শীর্ষক বৈঠকিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, ‘আমরা অভিনয়শিল্পীদের ব্যবহার করেছি– আমি এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করছি। আমরা কাউকে এমন প্রলোভন দিইনি যে, “তোমরা এসো, নির্বাচনে জিতলে তোমাদের পুরস্কৃত করা হবে।” এখানে লেনদেনের কোনও বিষয় ছিল না। একটা মানুষ যদি ১৫-২০ বছর আওয়ামী লীগ করে, তার দল ক্ষমতায় আসলে তার একটি রাজনৈতিক মূল্যায়ন হতে পারে। কিন্তু মূল্যায়নটাও একটি বিতর্কের বিষয়। অনেকেই বলে, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কী পেলাম? কিছু পেলাম না মানে কি বৈষয়িক কিছু? সেটা আমি মনে করি না। একজন আদর্শিক কর্মী বা নেতার কাছে বৈষয়িক প্রাপ্তিটা রাজনৈতিক মূল্যায়ন হতে পারে না। তার মূল্যায়নটা হবে, যে আদর্শ নিয়ে আমি দল করি, দল সেই আদর্শগুলো বাস্তবায়ন করছে কিনা। এমন হলে কিন্তু আমার মূল্যায়ন হয়ে গেল।’
তিনি আরও বলেন, ‘আমি দ্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে অনেকের সঙ্গে মতবিনিময় করেন, এভাবে অন্য কোনও দলের প্রধানমন্ত্রী ও নেতারা আদৌ করেন না। যারা অনেক বড় বড় কথা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যারা পরিবর্তনের কথা বলেন, আমরা দেখেছি তারা যখন আলাদা দল করেছেন তাদেরকে একই সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য, সাংগঠনিক সম্পাদক, মুখপাত্র বানিয়েছেন। কেন্দ্রীয় নেতাও বানিয়েছেন। শেখ হাসিনা কিন্তু সেই ধরনের কিছু করেননি।’      

 ছবি: সাজ্জাদ হোসেন

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম