জালিয়াতির অভিযোগে রাঙ্গুনিয়ায় কানুনগোসহ নয় জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৯, ১৬:৫৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৬:৫৪

দুদক

ভূমির নামজারি নিয়ে জাল-জালিয়াতির অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ভূমি অফিসের কানুনগোসহ নয় জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) মামলা দায়েরের বিষয়টি অনুমোদন হয়। মামলার বাদী হবেন দুদকের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন।

যাদেরকে মামলায় আসামি করা হবে তারা হলেন— রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো মংনি মার্মা, একই অফিসের সাবেক কানুনগো (বর্তমানে ফেনীর সোনাগাজী উপজেলা ভূমি অফিসের কানুনগো) দীনেশ কান্তি চাকমা, রাঙ্গুনিয়া সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক কাজী আতাউর রহমান, রাঙ্গুনিয়া ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (বর্তমানে কর্ণফুলী ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত) আবু বক্কর হোসেন ইবনে কাশেম, চৌধুরী মোহাম্মদ আবু নাসের ইবনে কাশেম ও সুমন চৌধুরী, ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আকরাম হোসেন, রাঙ্গুনিয়া সাব-রেজিস্ট্রার অফিসের অতিরিক্ত নকল নবীশ বটন দাশ ও সৈয়দুল আলম।

/ডিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম