ছাত্র ইউনিয়ন নেতা লিটন নন্দীর ফেসবুক আইডি হ্যাকড, থানায় জিডি

ঢাবি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৬

লিটন নন্দী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীর ফেসবুক এবং ইমেইল আইডি হ্যাকড হওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ বিষয়ে তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তার ব্যক্তিগত এ দুটি যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হয় উল্লেখ করে শাহবাগ থানায় তিনি জিডি করেছেন।
তিনি জিড়িতে উল্লেখ করেন, ‘তার ব্যবহৃত ফেসবুক এবং ইমেইল আইডি দুটিই একটি সংঘবদ্ধ চক্র হ্যাক করে বিভিন্ন পোস্ট দিয়েছে। তিনি অনেক চেষ্টা করেও কোনোভাবেই তার ব্যক্তিগত যোগাযোগমাধ্যম দুটি উদ্ধার করতে পারছেন না।’
জিড়ির কপি তিনি দাবি করেছেন, আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত।’প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হওয়ার কথা রয়েছে তার।
এ বিষয়ে লিটন নন্দী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডাকসু নির্বাচনে আমি প্রার্থী হবো। তাই আমার দলের (ছাত্র ইউনিয়নের) ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ ধরনের কাজ করা হয়েছে। কারা এ কাজের সঙ্গে জড়িত তা এখনও চিহ্নিত করা যায়নি। তবে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সাইবার ক্রাইম বিভাগে যাবো। সেখানে গেলে বোঝা যাবে কারা এ কাজের সঙ্গে জড়িত।’

/এসআইআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম