ঢাকা নিউ মার্কেটে একতলা ভবন দোতলা করার সিদ্ধান্ত অবৈধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৭

হাইকোর্ট রাজধানীর ঢাকা নিউ মার্কেটে একতলা ভবন দোতলা করা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল ‘যথাযথ’ ঘোষণা করে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
এর আগে নিউ মাকের্টের ছাদের ওপর স্টিলের ছাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিন্ধান্ত নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর প্রতিবাদে ২০১৮ সালের জানুয়ারি মাসে কয়েকশ ব্যবসায়ী সড়ক অবরোধ করেন। পরে ঢাকার নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ন সম্পাদক সোহেল ব্যাপারী হাইকোর্টে রিট করেন।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর নিউ মার্কেটে একতলা ভবন দোতলা করার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেন আদালত। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে রাজধানীর নিউ মার্কেটে একতলা ভবন দোতলা করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন আদালত।

/বিআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম