কারিগরি শিক্ষা বোর্ডের নার্সিং শিক্ষার্থীদের নিয়োগের বিরোধিতা ডিপ্লোমা নার্সদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৪

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের মানববন্ধন

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নার্সিং পেশার শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া  অযৌক্তিক বলে দাবি করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন। একইসঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের নার্সিং শিক্ষার্থীরা নার্সিংয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থীদের সমমর্যাদা পাওয়ার যোগ্য নয় বলেও দাবি সংগঠনটির।

শনিবার ১৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে তারা এ দা‌বি জানায়।

মানববন্ধনে দাবি করা হয়, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল নার্স নিয়োগের জন্য যেসব নীতিমালা প্রয়োগ করে, কারিগরি শিক্ষাবোর্ড তা যথাযথ প্রয়োগ করে না। কারিগরি শিক্ষাবোর্ড থেকে যে নার্সিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সেই শিক্ষাও অসম্পূর্ণ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা
কোর্সগুলো অসম্পূর্ণ ও অযৌক্তিক। এর স্বপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন তারা।

এ ধরনের নিয়োগ জনগণের চরম স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে এবং নার্সিং শিক্ষা ও সার্ভিসের মান নষ্ট করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করে তাদের নিয়োগ না দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের নেতারা ।

সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিতে রওনা হয় মানববন্ধনকারী কর্মীরা।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সভাপতি সাদিয়া আক্তার, সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

/এইচএন/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম