৯ দফা দাবিতে কনফেকশনারি শ্রমিকদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১২

কনফেকশনারি শ্রমিকদের মানববন্ধন মজুরি বৃদ্ধি, নিয়োগপত্র, পরিচয় পত্র, ওভারটাইম ভাতাসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছেন কনফেকশনারি শ্রমিক ইউনিয়ন। দাবি মানা না হলে তারা সারাদেশের সব কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা।

রবিবার (১৭ ফেব্রুয়ারি)  জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক  মানববন্ধনে ঢাকা রুটি, বিস্কুট ও কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের সভাপতি অহিদুর রহমান এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমাদের মজুরি বৃদ্ধি, নিয়োগপত্র, পরিচয়পত্র ও ওভারটাইম ভাতা দেওয়ার জন্য মালিক সমিতিকে জানানো হলেও তারা কোনও প্রকার সাড়া দেয়নি। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। যদি তারপরও আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে সারাদেশের সব কারখানা বন্ধ করে দেওয়া হবে।’

অহিদুর বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে রুটি বিস্কুট মালিক সমিতি এবং সরকার শ্রমিকদের দাবি না মানলে শ্রমিকরা শ্রম মন্ত্রণালয় ঘেরাও করবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আমিরুল হক আমিন, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন প্রমুখ।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম