প্রযুক্তিবান্ধব বাস-ট্রাক স্ট্যান্ড গড়ার প্রতিশ্রুতি আতিকুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৬

আতিকুল ইসলাম ঢাকা শহরে প্রযুক্তিনির্ভর আধুনিক বাস-ট্রাক স্ট্যান্ড নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তেজগাঁও বাসস্ট্যান্ডে পরিবহন মালিক ও শ্রমিকদের সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন। বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়ন সমাবেশের আয়োজন করে।
আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে চলালচরত বাসগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। প্রয়াত মেয়র আনিসুল হককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিজিএমইএ’র সাবেক এই সভাপতি বলেন, ‘এই ট্রাকস্ট্যান্ডের সঙ্গে জড়িয়ে আছে আনিস ভাইয়ের স্মৃতি। আমি শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করে বলতে চাই, আনিস ভাই আমাদের অনেকগুলো স্বপ্ন দেখিয়ে গেছেন। তিনি জনবান্ধব অনেক স্বপ্ন বাস্তবায়নও করে গেছেন। আজকে তার স্মৃতিবিজড়িত বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আপনাদের কথা দিচ্ছি, আগামী নির্বাচনে জয়ী হলে আনিস ভাইয়ের অসমাপ্ত কাজ অক্ষরে অক্ষরে সমাপ্ত করবো।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ।

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম