রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে দুটি গাড়িতে আগুন, সরবরাহ বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৫ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

গ্যাসলাইন বিস্ফোরণে দুটি গাড়িতে আগুন ধরে যায় রাজধানীর আসাদ গেটের আড়ং মোড়ে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় দুটি গাড়িতে আগুন ধরে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। লাইন মেরামতের কারণে রাত ১০টা পর্যন্ত মোহম্মদপুর, ধানমন্ডি, মিরপুরের একাংশে গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে তিতাস জানায়।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর আসাদগেটের আড়ং মোড়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর আসাদ গেটের আড়ং মোড়ে সড়কের মাঝ বরাবর গ্যাসলাইন বিস্ফোরিত হওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ৩টার দিকে হঠাৎ গ্যাসলাইন বিস্ফোরিত হয়ে গ্যাস বের হতে দেখেন পথচারীরা। এ সময় ওই স্থান দিয়ে যাওয়া দুটি গাড়িতে আগুন ধরে যায়। একটি কাভার্ড ভ্যান এবং একটি সাত নম্বর বাসে আগুন ধরে। এতে একজন দগ্ধ হন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ দু’দিক থেকে যান চলাচল বন্ধ করে দেয়। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়ে জ্বালানি বিভাগের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে সংস্কার কাজের জন্য এসএসএফের অনুমতি প্রয়োজন হয়। এজন্য সংস্কারকাজ শুরু করতে একটু দেরি হচ্ছে। তবে রাত ১০টার আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

তিতাস জানায়, গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মেরামতের জন্য মোহম্মদপুর, ধানমন্ডি, মিরপুরসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। 

এ বিষয়ে তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, ‘গ্যাস লিকেজ হয়েছিল। এখন মেরামতের কাজ শুরু হয়েছে। আমাদের প্রকৌশলীরা ঘটনাস্থলে আছেন। লিকেজ সারাতে কিছু পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। এই সময় আশেপাশের এলাকাগুলোতে কিছুটা গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।’ রাত ১০টার দিকে মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি জানান।

এদিকে বাংলা ট্রিবিউনের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রতিনিধি প্রতিনিধি আমিনুল ইসলাম বাবু জানান, এ ঘটনায় মো. শহিদ (৩৬) নামে এক রিকশাচালক অগ্নিদগ্ধ হয়েছেন। তার বাবার নাম ফজল মিয়া। ওই রিকশাচালক জানিয়েছেন, ধানমন্ডির আসাদ গেইট আড়ংয়ের পাশে গ্যাসলাইনে মেরামতের সময় আগুন লেগে যায়। সেই আগুন গাবতলী ৭ নম্বর বাসেও লেগে যায়। এতে তিনি সামান্য দগ্ধ হয়েছেন। তিনি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

 

/এসএনএস/এমএএ/
সম্পর্কিত
ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ না থাকার অভিযোগ, পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক কেন্দ্রের
মাতারবাড়ীতে স্থায়ী এলএনজি টার্মিনাল নির্মাণ করতে চায় সরকার
সর্বশেষ খবর
দিল্লি হাইকমিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
দিল্লি হাইকমিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
এনভিডিয়ার সিইওর পদে ফেরার কৃতিত্ব নিলেন ট্রাম্প
এনভিডিয়ার সিইওর পদে ফেরার কৃতিত্ব নিলেন ট্রাম্প
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্টান্টবাজি’: শামা ওবায়েদ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্টান্টবাজি’: শামা ওবায়েদ
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাসহ চারজনকে ৭৪ বেত্রাঘাত
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাসহ চারজনকে ৭৪ বেত্রাঘাত
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ