ধামরাইয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাভার প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৮

সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ গুঁড়িয়ে যায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন– সাতক্ষীরা জেলার কামালকাটি এলাকার মোজাম্মেল হকের ছেলে আল মামুন (২৪) ও একই এলাকার কালু মিয়া (২৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরের দিকে ঢাকা থেকে রাবেয়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস আনুমানিক ২৫ জন যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশে রওনা দেয়। বাসটি বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা এসপি গোল্ডেন নামে আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোলরা হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই মারা গেছে। এছাড়াও এ ঘটনায় আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের