বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৫

শ্রমিক সমাবেশ নারায়ণগঞ্জের ফতুল্লার মিনার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বেআইনিভাবে বন্ধ ঘোষণার প্রতিবাদ ও বকেয়া বেতনসহ সব ন্যায্য পাওনা পরিশোধের দাবিতে সমাবেশ করেছেন শ্রমিক কর্মচারীরা।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারি সকালে কাজের জন্য গেলে তারা দেখেন মালিকপক্ষ বকেয়া বেতন-ভাতাসহ পাওনা না দিয়ে ফ্যাক্টরিতে তালা লাগিয়ে দিয়েছে।

বক্তারা আরও বলেন, শ্রম আইনের ৩০ ধারায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে ফ্যাক্টরি বন্ধ ঘোষণার আগে শ্রমিক-কর্মচারীদের সমুদয় বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প‌রি‌শোধ কর‌তে হ‌বে। কিন্তু মিনার ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রচলিত শ্রম আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বেআইনিভাবে লে-অফ ঘোষণা করেছে। এর ফলে ৫ শতাধিক শ্রমিক কর্মচারী বেকার হয়ে পড়েছে।

তারা বলেন, বন্ধ ফ্যাক্টরি খুলে দেওয়া না হলে এবং বেতন-ভাতাসহ অন্যান্য পাওনা না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি নিতে তারা বাধ্য হবে। তখন যে পরিস্থিতি সৃষ্টি হবে, তার জন্য মালিকপক্ষ দায়ী থাকবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবলু, শ্রমিক নেতা শেফালী হোসেন, আবু সুফিয়ান, সফিক সেলিম, মাহবুব রশীদ এবং মিনার ইন্ডাস্ট্রিজ লিমিটেড শ্রমিক-কর্মচারীরা

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম