দুবাইয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ারের বনভোজন

ইউএই প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৩

শারজাহ ন্যাশনাল পার্কে আয়োজিত বনভোজনে অংশগ্রহণকারীরা বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি দুবাই ও উত্তর আমিরাতের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একুশের কুইজ ও বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা। 

শারজাহ ন্যাশনাল পার্কে আয়োজিত বনভোজনে প্রধান অতিথি ছিলেন দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মো. ইকবাল হোসাইন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমিরাতে পেশাজীবী সংগঠন “বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি” পেশাগত দায়িত্বের পাশাপাশি দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ওয়েলফেয়ারের সভাপতি খন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রুপুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন– দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) নুরে মাহাবুবে জয়া ও প্রথম সচিব (লেবার) ফকির মো. মনোয়ার হোসেন। 

এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুমসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃত্বস্থানীয় নেতাদের মধ্যে আইয়ুব আলী বাবুল, ইসমাইল গনি চৌধুরী, সাইফুর রহমান, মাহাবুব আলম মানিক, মো. রাজা মল্লিক, মো. আশিক মিয়া, নুরুল আলম, আমিরুল ইসলাম এনাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের